নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা আরও দুই হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে কারামুক্তিতে তার আর কোন বাঁধা নেই।
রোববার (১০ মে) রাষ্ট্রপক্ষের করা জামিন বাতিলের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক জামিন বহাল রাখেন।
এ আদেশের ফলে পূর্বের ১০টি মামলার সঙ্গে নতুন করে ২টি মামলায় জামিন বহাল থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইভীর আইনজীবীরা।
আদালত সূত্রে জানা যায়, হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আজ রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
এর আগে গত ১০ মে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
আই/এ