অর্থনীতি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭৮৭৫ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২৫৭৩ দশমিক ৩১ মিলিয়ন ডলার।

এর আগে গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২৪৮২ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৭৮১৭ দশমিক ৮৬ মিলিয়ন মার্কিন ডলার।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রিজার্ভ