দেশজুড়ে

চাঁদাবাজদের সমাজে টিকে থাকার অধিকার নাই : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন,  চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই। সমাজে ঠিকে থাকার অধিকারও নাই তাদের। এরা বিএনপির জন্য জঞ্জাল।

শুক্রবার  (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারি দেন।

আইনমন্ত্রী বলেন, দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া হবে না। চাঁদাবাজি করবেন আর বদনাম ছড়াবে বিএনপির সেটি হতে দেয়া যাবে না। দলের কেউ চাঁদাবাজি করলে তাকে আইনের আওতায় আনা হবে কোন রকম ছাড় দেয়া হবে না

তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে এরা টিকে ছিল। আগামী বছরগুলোতে আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে তারা। এরা দলের জন্য আর্বজনা বোঝা। আওয়ামী লীগে অপচেষ্টা মোকাবিলা করার জন্য চাঁদাবাজরা সামনে থাকবে না।

পরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯ টি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে  ৯৫ লাখ ৬০ হাজার চেক বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ্যাড এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন