আমির হোসেন আমুর পিএস শাহিন গ্রেফতার
রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক ব্যক্তিগত সহকারী (পিএস) মফিজুর রহমান শাহিনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।
তিনি বলেন, গ্রেফতার মফিজুর রহমান শাহিন নিষিদ্ধ ঝালকাঠি জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্রলীগের নলছিটি উপজেলার সাবেক সহসভাপতি এবং নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। শাহিন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর রাজনৈতিক সহকারী (পিএস) ছিলেন।
পুলিশ জানায়, শাহিনের বিরুদ্ধে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় মিছিল করার তথ্য পাওয়া গেছে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
এমজে/এ