তিন বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট: প্রধানমন্ত্রী
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে পড়ার অর্থ নিজেদের পাশাপাশি দেশকেও পিছিয়ে রাখা। তাই প্রযুক্তির ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব মেধা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে হবে।
শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, উদ্ভাবনী প্রতিভা যেন প্রয়োজনীয় সহায়তার অভাবে হারিয়ে না যায়, সে জন্য সরকার সহযোগিতা করবে।
এ ছাড়া ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
এসি//