জাতীয়

বকেয়া বেতনসহ চাকরি ফিরে পেলেন দুদক কর্মকর্তা শরীফ

চাকরি হাড়ানোর প্রায় সাড়ে চার বছরের বেশি সময় পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) ফিরছেন মো. শরীফ উদ্দিন। তার চাকরি থেকে অপসারণের আদেশ প্রত্যাহার করে  আবারও পুনর্বহাল করেছে কমিশন। একই সঙ্গে বিধি অনুযায়ী চাকরিতে জ্যেষ্ঠতা এবং সব বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) আদালতের রায় এবং আইনি প্রক্রিয়া শেষে দুদকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শরীফ উদ্দিন গত ২৫ অক্টোবর আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেন। তার আবেদন গত ৫ নভেম্বর অনুষ্ঠিত কমিশনের ১৩/২০২৬ নম্বর সভায় উপস্থাপন করা হয়। সভায় আদালতের রায় ও তার আবেদন পর্যালোচনা করে চাকরি থেকে অপসারণের আগের আদেশ প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়।

দুদক জানায়, বিধি অনুযায়ী তিনি তার পূর্ববর্তী জ্যেষ্ঠতা এবং বকেয়া সব বেতন-ভাতাসহ প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন। আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে সাবেক এই (দুদোক) কর্মকর্তার চাকরিতে ফেরার সমস্ত আইনি জটিলতা কেটে যায়।

এমজে/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন