রাজনীতি

জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখা সভাপতি হাসিবের ওপর হামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবির শাখা সভাপতি হাসিবুল ইসলাম হাসিবের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া হাসিবের সাথে থাকা ওই তরুণীর পরিচয়ও জানা যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে অটোরিকশা করে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হাসিবুলের পাশে এক তরুণী বসা ছিল। ইজিবাইকের গতিরোধ করে একজনকে বলতে শোনা যায়, ইনি হচ্ছেন জুলাই জঙ্গি হাসিবুল, সাথে মেয়ে নিয়ে, দেশ বিক্রি করে এখানে আমোদ ফুর্তি করছে। এরপর চিৎকার শোনা যায়। এসময় অটোরিকশা চালক কাউকে অনুরোধ করেন এটা কইরেন না ভাই। এটা কইরেন।  এরপর হাসিবুলকে বলতে শোনা যায়, ‘ভাই ভাই প্লিজ ভাই’ পরে হাসিবুল দৌড়ে সেখান থেকে চলে যান।

সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন,  রাধানগর এলাকার একটি রিসোর্ট থেকে চেক আউট হয়ে বের হওয়ার সময় হাসিবের ওপর হামলা হয়। হামলার পর তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পাওয়া যায়নি।

পুলিশ পরবর্তীতে রিসোর্টে খোঁজ নিয়েছি, তিনি রিসোর্টেও যাননি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন