জাতীয়

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

আসন্ন শারদীয় দুর্গাপূজায় আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে। এছাড়া প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ২০, ২১ ও ২২ অক্টোবর ছুটি থাকবে এবং ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা থাকবে।

এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’কে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন