জাতীয়

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামে সাহসী ও অকুতোভয় ভূমিকা পালন করেছেন। দলের প্রতিকূল সময়ে সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন তিনি। তার রাজনৈতিক জীবন ও দলীয় ভূমিকা বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তারেক রহমান আরও বলেন, দেশ ও দলের প্রতি সালাহউদ্দিন আহমেদের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন