ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে ২৪ ঘণ্টায় ৩৯৬২ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গেল ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬২ টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার ডিএমপির ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ২১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৮১টি সিএনজি ও ২০১টি মোটরসাইকেলসহ মোট ৪০৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ৪০টি ট্রাক, ৪৪টি কাভার্ডভ্যান, ১২২টি সিএনজি ও ১৪০ টি মোটরসাইকেলসহ মোট ৫০২ টি মামলা হয়েছে।
অপরদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক ১৭টি ক্যাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২২টি বাস, ২১টি ট্রাক, ৫৪টি ক্যাভার্ডভ্যান, ১২৪ টি সিএনজি ও ৫০৮টি মোটরসাইকেলসহ মোট ৮৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৪০টি ট্রাক, ১৫টি ক্যাভার্ডভ্যান, ১৬৩টি সিএনজি ও ২২৭ টি মোটরসাইকেলসহ মোট ৬৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭টি বাস, ২১টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ১৩৪টি সিএনজি ও ৩০২টি মোটরসাইকেলসহ মোট ৯৫২টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৯৩৭টি গাড়ি ডাম্পিং ও ৮৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
তথ্যসূত্র: বাসস
এমএ//