সাবেক ২ সেনা কর্মকর্তাকে গ্রেফতারের কারণ জানিয়েছে পুলিশ
সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য ও কনটেন্ট তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেপ্তার দুজনের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর পল্লবী থানায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসি//