অর্থনীতি

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

ছবি: সংগৃহীত

আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (০৪ অক্টোবর) নতুন এ দাম নির্ধারণ করা হয়।

বিইআরসির নির্ধারিত নতুন দামে ১২ কেজির সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে এটির দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা।

গেল সেপ্টেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন