অর্থনীতি

আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম

নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার। ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে প্রতি সিলিন্ডারের দাম ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গ্যাসের নতুন মূল্য আজ রাত ৮টা থেকে কার্যকর করা হবে। এর আগে গত ৪ অক্টোবর এলপিজি গ্যাসের দাম বাড়ায় সরকার।

সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এদিকে, সোমবার নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন