জাতীয়

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ালো সরকার

দেশে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে। নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর করা হবে। দেশের ইতিহাসে এটি জ্বালানি তেলের মূল্যের নতুন রেকর্ড।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন