দেশজুড়ে

সহপাঠীকে মারধর করে স্কুলছাত্রী অপহরণ

নেত্রকোনার মদনে সহপাঠীকে মারধর করে ৮ম শ্রেনির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ ওঠেছে। অপহৃত কিশোরীর (১৬) গোবিন্দশ্রী ইউনিয়নের একটি গ্রামের গ্রামে বাসিন্দা। আহত ওই (১৪) শিক্ষার্থীও একই এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে ভুক্তভোগী ছাত্রী তার বান্ধবির সাথে ফর্ম পূরণের উদ্দেশে বাড়ি থেকে মদন উপজেলা শহরে আসে। ওই শিক্ষার্থী সকাল ১০টার দিকে মদন পৌর শহরের সড়কের জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা এলাকায় পৌঁছালে ২-৩ জন অজ্ঞাত যুবক তাদের পথ আটকায়। এ সময় এক ছাত্রীর মাথায় ও বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অজ্ঞান করে ফেলে দুর্বৃত্তরা।

অপর ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা।পরে স্থানীয়রা আহত শিক্ষার্থী কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অপহৃত কিশোরীর বাবা বলেন, মদন দরগাবাড়ি গ্রামের আমার খালাতো ভাইয়ের ছেলে শিহাব প্রায় দুই বছর আগে মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আমরা কোন আলোচনা করিনি। এরপর শিহাব মেয়েকে জোরপূর্বক বিয়ে করার হুমকি দেয়। এর ফাঁকে একবার মেয়েকে তাদের বাড়িতে আটকে রেখে জোরপূর্বক বিয়ে করার চেষ্টাও করে শিহাব। তখন আমি ও আমার ভাই মেয়েকে উদ্ধার করে আনি। আমার ধারণা, শিহাবই এবারও আমার মেয়েকে অপহরণ করেছে

ওসি সালাউদ্দীন করিম বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি মেয়েটিকে তার এক আত্মীয় তুলে নিয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে শিক্ষার্থীকে উদ্ধারের অভিযান চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন