বাস ডাম্পিংয়ের প্রতিবাদে মহাখালীতে সড়ক অবরোধ
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় পার্কিং করা বাস পুলিশ কর্তৃক ডাম্পিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত যাত্রীরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সড়ক অবরধের ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়কে যান চলাচল সুষ্ঠু, স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখার লক্ষ্যে পুলিশ বাস ডাম্পিং করলে এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন।
ভোগান্তি এড়াতে জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের পরমার্শ দিয়েছে ডিএমপি গুলশান বিভাগ।
এ বিষয়ে পরিবহন নেতাদের সাথে পুলিশের বৈঠক চলছে।
আই/এ