মহাখালী টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৩ ইউনিট
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় এস কে টাওয়ারের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির একটি পরিত্যক্ত পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাখালী রেলগেট এলাকায় এস কে শপিং মলের পেছনে ব্রিটিশ টোবাকোর পুরাতন ভবনে আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি আহত হয়েছেন কিংবা ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন—এমন তথ্যও পাওয়া যায়নি।
এসি//