দেশজুড়ে

ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিসেন্স আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলের নিচতলার পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে পার্কিং এলাকায় থাকা জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে। কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হোটেলে অবস্থান করা সব পর্যটক নিরাপদে রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গেল ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ পর্যটকের মৃত্যু হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন