ভারতে পাচারের সময় ২৪ টন সার জব্দ করেছে বিজিবি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ভারতে পাচারের সময় ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ ব্যাটালিয়নের সদস্যরা । তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় আভিযান চালিয়ে এ সব সার জব্দ করা হয়। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বিষয়টি নিশ্চিত করেনা
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ টন টিএসপি সার ও সাড়ে ১৪ টন ডিএপি সার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বিজিবি টহল দল ট্রাকে থাকা সারের কাগজপত্র তল্লাশি করে কোনো বৈধ কাগজপত্র পায়নি। ধারণা করা হচ্ছে ভারতে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সার মজুত করা হচ্ছিল। উদ্ধারকৃত সারসহ ট্রাকটি আখাউড়া কাস্টমস্ অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আর/আই