দেশজুড়ে

টাকার জন্য মা ও ভাইকে কুপিয়ে জখম

ফাইল ছবি

রাজশাহী মহানগরীতে নেশার টাকার জন্য মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামে এক যুবক ধারালো বঁটি দিয়ে তার মা ও ছোট ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে। মেহেদী হাসান ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। আহতরা হলেন, মা মনোয়ারা খাতুন টুলু (৫৫) ও ছোট ভাই মৃদুল (২৮)।

শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ রোববার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

নগরীর চন্দ্রিমা থানা পুলিশ জানায়, হামলার সময় মাদকাশক্ত যুবক মেহেদি বাড়ির দরজা বন্ধ করে রেখেছিলো। পরে এলাকাবাসী ইট ছুঁড়ে তাকে আহত করে বাড়ির দরজা ভাঙ্গেন। এরপর পুলিশ ও এলাকাবাসী বাড়ির ভেতরে ঢুকে মা মনোয়ারা খাতুন টুলু (৫৫) ও ছোট ভাই মৃদুলকে (২৮) উদ্ধার করেমা ভাইয়ের সাথে আহত মেহেদী হাসানকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নেশা করার টাকা না দেওয়ায় কথা-কাটাকাটির এক পর্যায়ে মেহেদী ধারালো বঁটি দিয়ে তার মা ও ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা হামলাকারী মেহেদী হাসানকে মারধর করেন।

তিনি জানান, আহত মনোয়ারা ও তার ছেলে মৃদুলের শারীরিক অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় মনোয়ারার মেয়ে বাদী হয়ে রাতেই চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মেহেদী হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে আদালতে তোলা হবে।

আহত মৃদুল জানান, নেশা করে তার ভাই মেহেদি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাকে পাবনা মানসিক হাসপাতালেও ভর্তি রাখা হয়েছিল। হাসপাতাল থেকে ফিরে আবার নেশাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। এখন টাকার জন্য প্রায়ই বাড়িতে অত্যাচার করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন