জাতীয়

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্বল্পমাত্রার এই কম্পনে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন