অন্যান্য

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রিকেট টূর্ণামেন্টে দ্বিতীয় রাউন্ডে আরটিভি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ল্যাবএইড ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬’-এর তৃতীয় দিনের খেলায় জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আরটিভি।

বুধবার (১১ নভেম্বর ) সকালে রাজধানীর মতিঝিলে জাতীয় স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হয়। 

এদিন এটিএন বাংলার সঙ্গে দলটির খেলা ছিলো। কিন্ত এটিএন বাংলা মাঠে উপস্থিত না হওয়ায় আরটিভিকে ওয়াকওভার দিয়ে জয়ী ঘোষণা করেন আম্পায়ার।

পরে বিজয়ী দলের ম্যানেজার এবং আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেনের কাছে প্রাইজ মানি তুলে দেয় ঢাকা রিপোর্টারর্স ইউনিটি  কর্তৃপক্ষ। এদিন ম্যান অব দ্যা ম্যাচের  বিশেষ সম্মাননা দেয়া হয় আরটিভির হেড অব নিউজ এবং ক্রিকেট দলের ম্যানেজার ইলিয়াস হোসেনকে। 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন