ফুটবল

প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা জিতল লাঁস

দশ জনের দলে পরিণত হওয়ার পরও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে প্রথমবারের মতো ফরাসি সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে লাঁস।

রোববার (১৬ আগস্ট) স্তাদ বোয়েল-দেলেলিসে অনুষ্ঠিত এই ম্যাচে ফ্লোরিয়ান থাউভিনের একমাত্র গোলে পিএসজিকে ১-০ গোলে পরাজিত করে তারা।

ম্যাচের ৩২তম মিনিটে থাউভিনের করা গোল লাঁসকে চালকের আসনে বসায়। তবে এর মোটে সাত মিনিট পর বড় বিপদে পড়ে দলটি। মারাত্মক ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে নেমে আসে তারা

একজন কম নিয়ে দীর্ঘ সময় লড়াই চালিয়ে দ্বিতীয়ার্ধে পিএসজির মুহুর্মুহু আক্রমণ দারুণ দক্ষতার সঙ্গে রুখে দেয় লাঁস। ম্যাচের একদম শেষ পর্যায়ে ৮৭ মিনিটে পিএসজির নুনো মেন্দেসও লাল কার্ড দেখলে উভয় দলই দশ জনের দলে পরিণত হয়। তবে সমসংখ্যক খেলোয়াড় নিয়ে লড়াইয়ের বাকি সময়ে আর কোনো গোল হয়নি

গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে থেকে রানার্সআপ হওয়া লাঁস নতুন মৌসুমের শুরুতেই পরাশক্তি পিএসজিকে স্তব্ধ করে এই ঐতিহাসিক ট্রফি জয় করল।

বিপরীতে টানা পঞ্চমবারের মতো ফরাসি সুপার কাপ জয়ের স্বপ্ন থাকলেও লাঁসের রক্ষণপ্রওয়ালের সামনে পিএসজির সেই লক্ষ্য অধরাই থেকে গেল। উল্লেখ্য, এর মাত্র চার দিন আগেই উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল পিএসজি

গত জুনে পিয়েরে সেজের প্রয়াণের পর লাঁসের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া দিনো টপম্যোলারের এটিই প্রথম কোনো মেজর ট্রফি। তার সুনিপুণ কোচিংয়ে পিএসজিকে হারিয়ে দারুণ এক শুরু করলো লাঁস

  

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন