টুইট কিংবা যুদ্ধজাহাজ দিয়ে হরমুজ প্রণালি দখল করা যাবে না: ইরান
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে দাবি করার যে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তার কড়া জবাব দিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রের এই অবস্থানের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বার্তায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী সরাসরি জানান—কোনো সামাজিক মাধ্যমের পোস্ট (টুইটার), যুদ্ধজাহাজের মহড়া, মৌখিক নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল বা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
শনিবার (১৫ আগস্ট) প্রকাশিত ওই বার্তায় ঘরিবাবাদী বলেন, ওয়াশিংটনের কোনো ভয়ভীতি বা শক্তি প্রদর্শনের খেলায় ইরান বিন্দুমাত্র বিচলিত নয়।
তিনি আরও জোর দিয়ে বলেন, বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথটি খোলা রাখা কিংবা বন্ধ করে দেওয়ার একক ক্ষমতা ও চূড়ান্ত সিদ্ধান্ত কেবল ইরানেরই হাতে। এই প্রণালির নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে যেকোনো দেশের হস্তক্ষেপের চেষ্টা ইরান দৃঢ়ভাবে প্রতিহত করবে।
সূত্র: মিডল ইস্ট আই
এসি//