২০২৬-এর এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। আর সারাদেশে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
নিচে বোর্ডভিত্তিক পূর্ণাঙ্গ পরিসংখ্যান ও পাসের হারের চিত্র তুলে ধরা হলো:
বোর্ডভিত্তিক পাসের হার
ঢাকা বোর্ড: পাসের হার ৭১.৬৩%
চট্টগ্রাম বোর্ড: পাসের হার ৫৯.৪৮%
রাজশাহী বোর্ড: পাসের হার ৬৩.৬৭%
যশোর বোর্ড: পাসের হার ৬৬.২৭%
কুমিল্লা বোর্ড: পাসের হার ৬৫.৪২%
সিলেট বোর্ড: পাসের হার ৫৮.৩৩%
বরিশাল বোর্ড: পাসের হার ৬০.৩৫%
দিনাজপুর বোর্ড: পাসের হার ৫৮.০৫%
ময়মনসিংহ বোর্ড: পাসের হার ৫৭.৩৯ %
মাদ্রাসা শিক্ষা বোর্ড: পাসের হার ৫৫.৪৯%
কারিগরি শিক্ষা বোর্ড: পাসের হার ৫৮.২০%
সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হার
সর্বোচ্চ পাসের হার: ঢাকা বোর্ড (৭১.৬৩%)
সর্বনিম্ন পাসের হার: মাদ্রাসা শিক্ষা বোর্ড (৫৫.৪৯%)
শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীরা অনলাইনে স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের বিস্তারিত ফলাফল জানতে পারবে।
আর/আই