শিক্ষার্থীর সঙ্গে প্রাইভেট শিক্ষকের ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত
পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক শিক্ষার্থীর সঙ্গে অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষক জলিলুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই অফিস সহকারীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি জলিলুর রহমান নামের ওই অফিস সহকারীকে বহিষ্কার করে। ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, জলিলুর রহমান অফিস সহকারী হলেও তিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। পরে এক শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। এর আগেও বেশ কয়েকবার তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ ওঠে।
জহিরুল ইসলাম বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের গুঞ্জন শোনার পর পরই গত সোমবার ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেন পাওয়ার পরই তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় ৩ মাস আগে টিসি দেয়া হয়েছে।
আই/এ