জাতীয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইল ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন,  আগামী সপ্তাহে গ্যাসের সরবরাহ কিছুটা বাড়বেআর সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। আগামী সপ্তাহে ৫০ শতাংশ সরবরাহ শুরু হলে পরের সপ্তাহে শতভাগ সরবরাহ হবে। জনভোগান্তির জন্য আবারও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) চলমান গ্যাস সংকট নিয়ে সচিবালয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি টার্মিনাল পরিচালনা করে মার্কিন কোম্পানি অ্যাকসিলারেট এনার্জি, আরেকটি দেশের বেসরকারি কোম্পানি সামিট। গত মঙ্গলবার আগুন লেগে অ্যাকসিলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে সংকট তৈরি হয়।

তিনি বলেন, গ্যাস সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে দিন-তারিখ সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, এর আগে অ্যাকসিলারেট নির্দিষ্ট করে সময় বললেও নানা কারণে কাজ শেষ করতে পারেনি। এটি কারিগরি বিষয়। তাই আগাম সময় বলা কঠিন। এখানে কিছু যন্ত্রাংশ আমদানি করার বিষয় আছে। আমদানি খালাসের বিষয় আছে। তারা উড়োজাহাজে করে এগুলো নিয়ে আসবে। এটি দ্রুত খালাসে সরকার দায়িত্ব নেবে। সব প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি আরও বলেন,  টার্মিনালে আগুন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে। বয়লার বিস্ফোরণ হয়েছে। এর চেয়ে বড় দুর্ঘটনা হতে পারত। পাশেই একটি এলএনজিভর্তি জাহাজ ছিল। ঘটনার পর দ্রুত জাহাজটি দূরে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো সংকট নেইএটি মজুত করে রাখা হয় না; বরং এলএনজি নিয়ে নিয়মিত জাহাজ আসে। এখনকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে জাহাজ আসার সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন