জাতীয়

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে গ্যাসের সংকটের জন্য সময়োপযোগী সিদ্ধান্তের অভাবকে দায়ী করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিটিএমএ সভাপতি।

শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গভীরভাবে অনুধাবনের চেষ্টা করছেন। খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

তিনি আরও জানান, পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর প্রকৃত অবস্থা জানতে উদ্যোক্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। কোন কারখানার কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন