বিনোদন

বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রীর মামলা

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনের চুক্তির কথা বলে হাসপাতালে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় মামলা করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। 

রোববার (২৬ জুলাই) রাতে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, একটি বিজ্ঞাপনের চুক্তিতে স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধাকে রাজধানীর একটি হাসপাতালে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর দাবি, ঘটনার পর ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় শুরুতে আইনি পদক্ষেপ নেননি। পরে ন্যায়বিচারের আশায় খিলক্ষেত থানায় মামলা করেন। 

এ ঘটনায় পুলিশ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে। তবে মামলার বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্নিগ্ধার ভাষ্য অনুযায়ী, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাকে ‘জেবা তাকিয়া’ নামের এক নারী ভেবে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি দাবি করেন, ওই নারী চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছিলেন। ভুল পরিচয়ের জেরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী।

স্নিগ্ধা আরও অভিযোগ করেন, ঘটনার সময় তাকে রশি দিয়ে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, নির্যাতনের সময় তিনি অভিযুক্তকে নিজের সন্তানের কথা স্মরণ করিয়ে দয়া করতে অনুরোধ করেছিলেন। কিন্তু এতে পরিস্থিতি শান্ত না হয়ে উল্টো তার চুল টেনে ধরা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে লাথি মারা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলাভাব সৃষ্টি হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, স্নিগ্ধা চৌধুরী ২০১৮ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। সম্প্রতি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন