শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার আইসিটি বিষয়ের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য আইসিটি (কোড : ২১৬৬০১) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত দুপুর ১টা ৩০ মিনিটের পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু হবে।

তবে সংশোধিত সময়সূচি শুধু আইসিটি বিষয়ের জন্য প্রযোজ্য। পূর্বঘোষিত রুটিন অনুযায়ী অন্যান্য সব পরীক্ষা আগের মতোই দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সংশোধিত সময়সূচি অনুসরণ করে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। 

 

পি/ডি 

  

 

এ সম্পর্কিত আরও পড়ুন