ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ গ্রহণ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশীকে।
শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্ব বণ্টনের ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি বিদ্যমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও পরিচালনা করবেন।
এর আগে নিট পরীক্ষা নিয়ে অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলা আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তার পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে প্রহ্লাদ যোশীর হাতে তুলে দেওয়া হয়
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমএ//