বিনোদন

অবস্থান বদলে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান সালমান খানের

ভারতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনে নিজের অবস্থান বদলে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন বলিউড তারকা সালমান খান। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসের ওপর আস্থা রেখে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সালমান জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ উন্নয়নই সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।

তিনি জানান, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কঠোর পদক্ষেপ নেবেন। তাই আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করে নিজ ঘরে পরিবারের কাছে ফিরে যাওয়া উচিত।

এর আগে বুধবার রাতে (২২ জুলাই) নিজের স্কুলজীবনের একটি ছবি পোস্ট করে শিক্ষার্থীদের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন সালমান। সে সময় তিনি প্রশ্নফাঁসকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য এক মারাত্মক হুমকি হিসেবে বর্ণনা করেন এবং আন্দোলনটি রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানান।

তবে আন্দোলনের একপর্যায়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সালমান জোর দিয়ে বলেন, শিক্ষার্থীদের এই উদ্বেগকে গুরুত্বের সঙ্গে দেখা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, সালমানের আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তাদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন