গার্মেন্টস শিল্পের ব্যাংক ঋণের সুদ কমানোর জন্য কাজ করছে সরকার : মির্জা ফখরুল
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হতে পারে বেসরকারি শিল্পখাত। তাই গার্মেন্টস শিল্পের ব্যাংক ঋণের সুদ কমানোর জন্য কাজ করছে সরকার।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের টাকা পাচারের কারণে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে। তবে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে টেনে তোলার চ্যালেঞ্জ মোকাবিলা শুরু করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বাজেটে নতুন নতুন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার, সেটা হলো ঐক্য এবং স্থিতিশীলতা। যে দেশে এত সম্পদ লুট হয়ে গেছে, যে দেশে বেকারের সংখ্যা এত বেশি। সেই দেশে সবচেয়ে বেশি যেটা দরকার, তা হলো ঐক্য। আমাদেরকে সেই ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পের সাথে জড়িতদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক।
আই/এ