পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর জেলায় বদলি করা হয়েছে। জাতিসংঘ মিশন শেষে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহমুদ খানকে বাগেরহাটের মোরেলগঞ্জ সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া, মিশন শেষে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার তারিফ তলিফকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব বুঝিয়ে না দিলে ৩০ জুলাই থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
এমএ//