জাতীয়

ঢাকার পরিস্থিতি বন্যা নয়, জলাবদ্ধতা : তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ঢাকা শহরে যেটা হয়েছে, সেটা ঠিক বন্যা নয়; এটা জলাবদ্ধতা। আমরা অনেক সময় এটাকে বন্যা হিসেবে সংবাদে বলি। কিন্তু এখানে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে বসবাস করেন বলে কয়েক ঘণ্টার জলাবদ্ধতাই বড় ধরনের সংকট তৈরি করে।

মঙ্গলবার (১৪ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন,  জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছেবর্তমান সরকার মাত্র দায়িত্ব নিয়েছে। তবে অতীতে ঢাকা ও চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও উল্লেখযোগ্য উন্নতি দৃশ্যমান হয়নি।

তিনি বলেন, “আমাদের তথাকথিত উন্নয়ন প্রকল্পগুলোর অনেকগুলো অপরিকল্পিতভাবে নেওয়া হয়েছে। আবার যে পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে, তার খুব ছোট একটি অংশ কার্যকর হয়েছে। এসব সংকট সরকার পর্যালোচনা করবে।

প্রতিকূল আবহাওয়া এইএসসি পরীক্ষা নিয়ে তিনি আরও বলেন,  সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি কেন্দ্রে শিক্ষার্থীদের দুর্ভোগের ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে সংকটের ব্যাপ্তি বাস্তবের তুলনায় অনেক বড় বলে মনে হতে পারে। তবে কোনও শিক্ষার্থীর কষ্টকে সরকার ছোট করে দেখছে না।

তথ্য উপদেষ্টা বলেন, “মোট পরীক্ষার্থী ও পরীক্ষাকেন্দ্রের তুলনায় গুরুতর সমস্যায় পড়া কেন্দ্রের হার খুব বেশি ছিল না। যেখানে সংকট অত্যন্ত বেশি ছিল, যেমন চট্টগ্রামের কিছু এলাকায়, সেখানে পরীক্ষা বাতিল করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন