জাতীয়

কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পীকার

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানাতে দেশটির রাজধানী দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি কাতারের উদ্দেশ্যে রওনা হন। 

এই সফরকালে স্পিকার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোক ও গভীর সমবেদনা জ্ঞাপন করবেন

তিন দিনের এই সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দেশে ফেরার কথা রয়েছে

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন