শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ড ঘেরাও
শিক্ষামন্ত্রী আ. ন. ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিনদফা দাবিতে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসির শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।
পরে তারা শিক্ষবোর্ডের ভেতরে ঢুকে পড়েন। এর পর শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শ্লোগান দেন।
তবে ঘন্টাকানেক পর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি দেন। স্মারকলিপি দেয়ার পর শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী জানান, শিক্ষার্থীদের প্রতিনিধি দল একটি স্মারকলিপি দিয়েছেন। আমরা বিশৃংখলা এড়াতে তাদের এখান থেকে সরে যেতে বলেছি। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।
আই/এ