দেশজুড়ে

বন্যার পানিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাঁশের সাঁকো পার হওয়ার সময় নদীর তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়া মো. ইব্রাহীমের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইব্রাহীম উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৈষকুম এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১২ জুলাই) মৈষকুম এলাকায় একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় ইব্রাহীমের পা পিছলে যায়। এ সময় তিনি নদীতে পড়ে যান। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীতে স্রোত অত্যন্ত তীব্র থাকায় তিনি মুহূর্তেই পানিতে তলিয়ে যান এবং স্রোতের টানে নিখোঁজ হন। পরে দুপুরে স্থানীয় বাসিন্দারা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।  

                  

পি/ডি

               

 

এ সম্পর্কিত আরও পড়ুন