ফুটবল

মেসিকে সম্মান করলেও ভয় পাচ্ছে না ইংল্যান্ড: পিকফোর্ড

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। মেসিকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিলেও আর্জেন্টাইন অধিনায়কের উপস্থিতিতে তার দল মোটেও ভীত নয় বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নামবে টমাস টুখেলের শিষ্যরা নিজেদের শক্তিমত্তা, ভারসাম্য এবং দলীয় ঐক্যের ওপরই পূর্ণ আস্থা রাখছে ইংলিশরা

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে করা প্রশ্নের জবাবে পিকফোর্ড বলেন, "মেসিকে নিয়ে সবাই কথা বলবে, কারণ সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। কিন্তু আমাদের স্কোয়াডে যে সামর্থ্য ও প্রতিভা আছে, সেটাও ভুলে গেলে চলবে না। আক্রমণভাগ, রক্ষণভাগ এবং দলীয় সংহতিসব দিক থেকেই আমরা শক্তিশালী। বুধবার মাঠে আমাদের সেই শক্তির প্রমাণ দিতে হবে।"

দুই দেশের ঐতিহাসিক ও রাজনৈতিক বৈরিতা নিয়ে মাঠের বাইরে জলঘোলা হলেও সেটিকে পাত্তাই দিচ্ছেন না এই ইংলিশ গোলরক্ষক। পিকফোর্ডের মতে, এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। তিনি বলেন, "আমাদের পুরো মনোযোগ এখন কেবল ইংল্যান্ড দলকে নিয়ে। নিজেদের সেরাটা খেলে আরেকটি শক্তিশালী প্রতিপক্ষকে হারাতে চাই। আমাদের লক্ষ্য একটাই, ফাইনালে ওঠা।"

বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় এই সেমিফাইনালে একদিকে যেমন থাকবেন লিওনেল মেসি, অন্যদিকে ট্রফি খরা ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। ফলে ফাইনালের টিকিট কাটার এই মহারণ দেখতে মুখিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন