বিনোদন

ধর্ষণ মামলায় গ্রেফতার শ্রাবন্তীর সহকারী, মুখ খুললেন অভিনেত্রী

ছবি: সংগৃহীত

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায়কে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ।  

রোববার (১২ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই টালিপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

ঘটনার পর অনেকেই শ্রাবন্তীর প্রতিক্রিয়া জানতে চান। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী।

শ্রাবন্তী জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ঘ্য তার বিভিন্ন অনুষ্ঠান ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন, অর্ঘ্যের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও অস্বস্তিতে পড়েছেন বলেও উল্লেখ করেন।

অভিনেত্রী জানান, অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। অভিযোগ সামনে আসার পর ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো পেশাগত সম্পর্ক রাখবেন না বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকেও বিষয়টি জানিয়ে দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে,অভিযুক্ত অর্ঘ্য ও অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, গত ১২ এপ্রিল একটি কাজের সূত্রে ওই নারী অর্ঘ্যের বাড়িতে গেলে সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর রোববার অর্ঘ্যকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। 

ঘটনাটি এখন তদন্তাধীন রয়েছে এবং পুলিশ বিষয়টির আরও বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

   

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন