রাজধানী

ফ্ল্যাট থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগ এলাকায় একটি ফ্ল্যাট নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিলুফার ইয়াসমিনের স্বামী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন।

রোববার (২৮ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই )ফাতেমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, সবুজবাগে বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে  পুলিশ ধারণা করছে

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন