রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে আগামীকাল রোববার (২৮ জুন) নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সংযোগ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এছাড়া এসব এলাকার আশপাশেও গ্যাসের চাপ কমে যাওয়া বা সাময়িক সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এমএ//