পল্লবীতে বাসে, পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন
রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পোস্তগোলায় গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকার পোস্তগোলা ব্রিজের ওপর ভ্যানটিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আজগর হোসেন
পুলিশ জানিয়েছে, ব্রিজের মাঝামাঝি স্থানে ভ্যানটিতে আগুন লাগিয়ে চালক দ্রুত সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে পোস্তগোলা ফায়ার সার্ভিস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজগর হোসেন বলেন, একটি ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চালক নিজেই ভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে গেছেন।
এদিকে রাত ৯টার দিকে মিরপুর ১২ এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পল্লবী থানা পুলিশ জানায়, বাসে আগুন দেওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আই/এ