জাতীয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি এ শোক জানান।

তারেক রহমান বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমি সেইসব পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন। আমরা আহত প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করছি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়াচ্ছি।

বাংলাদেশ ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, মনোবল ও সংকট কাটিয়ে ওঠার সামর্থ্য কামনা করছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন