ফুটবল

বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিলো আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে বাকি আছে ৪৮ ঘণ্টারও কম সময়। ঠিক সেই সময়ে নিজেদের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি  সেরে নিলো আর্জেন্টিনা।

বুধবার (১০ জুন) ভোরে আলাবামায় অনুষ্ঠিত হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। সেই সুবাদের ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন ভ্যালেন্টিন বারকো। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবেসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও মাঠে দেখা যাচ্ছিল না মেসিকে। অতপর ৭০তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। নেমেই দেন দুর্দান্ত এক পাস। গোল প্রায় দিয়েই দিচ্ছিলেন লাওতারো মার্টিনেজ। কিন্তু ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হওয়ায় গোল না হলেও পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। আর সেই পেনাল্টি থেকে গোল করেন মেসি।

যেখানে লিওনেল মেসির জন্য বিষয়টা দাঁড়িয়েছে এমন– এলাম, গোল করলাম এবং বড় জয় নিশ্চিত করলাম।

এরপর ম্যাচের ৮৭তম মিনিটে ডি পলের বাড়ানো বলে গোল করেন ব্যবধান তিনগুণ করেন আলমাদা।

শেষ পর্যন্ত ম্যাচটি ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে। ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। 

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন