দেশজুড়ে

ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলা অবস্থায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (০৭ জুন) বিকেলে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকার খেলার মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত রাশেদুল ইসলাম (১৭) গাঁওতারা গ্রামের আক্কাস আলীর ছেলে ও পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাশেদুল তার কাজ শেষে বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায়। সন্ধ্যার আগে খেলা চলাকালে মাঠে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হয়।  এতে আগুনের ফুলকি তার ওপরে পড়লে গুরুতর আহত হয় সে।  

প্রথমে এলাকাবাসীর সহায়তায় কাওয়ালীপাড়ায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন।     

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পি/ডি 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন