জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

ফাইল ছবি

জাতিসংঘের ৮১ তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ৯৯ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘের অ্যাসেম্বলি হলে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।

তিনি জানান, মোট ভোট পড়েছে ১৯০টি। এর মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং  প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইপ্রাসের  আন্দ্রেয়াস কাকুরিস পেয়েছেন ৯১ ভোট। অর্থাৎ ভোটের ব্যবধান ৮টি।

প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত হবেন। 

খলিলুর রহমান আগামী এক বছরের জন্য তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন