দেশজুড়ে

প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল

সিরাজগঞ্জে ব্রাজিল বনাম আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আর্জেন্টিনা দলকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

শনিবার (৩১ মে) রাত ৮টায় শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়

৩০ মিনিটব্যাপী অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ব্রাজিল দল ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে।  মাঠে উপস্থিত শত শত ফুটবলপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমান বাচ্চু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামীন খান এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন