বিএনপি

‘হাদিয়া’ ও ‘ইয়ানত’ নামে জামায়াত চাঁদাবাজি করে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন,জামায়াতে ইসলামী আরবি শব্দ ব্যবহারের মাধ্যমে চাঁদাবাজিনা বলে সেটিকে হাদিয়াইয়ানতশব্দে আড়াল করার চেষ্টা করে। কিন্তু এটি মূলত চাঁদাবাজিরই আরেক রূপ।

রবিবার (৩১ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি

রিজভী বলেন, জামায়াত ধর্মের নামে রাজনীতি করে। তারা নাকি সব পবিত্র মানুষ। বিগত দিনে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যেমন গুপ্ত রাজনীতি করেছে, এখনও অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতের মধ্যে আশ্রয় নিয়ে আছে।

তিনি বলেন, জামায়াত নেতারা বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজির অভিযোগ তুলছেন। কিন্তু নিজেদের দিকেও তাকানো উচিত। চট্টগ্রামের মিরসরাইয়ে ফেনী নদীর বালু উত্তোলনের সময় জামায়াতের দুই নেতা ধরা পড়েছিলেন। তাদের একজনের নাম জাহাঙ্গীর ও আরেকজন রবিউল। ফেনীতে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে দলের এক নেতা চাঁদা নিয়েছেন বলেও পত্রপত্রিকায় এসেছে

তিনি আরও বলেন,  ধর্মের ব্যবসা করে জামায়াত জনগণের আস্থা হারিয়েছে। অন্যদিকে ধর্মের বিরুদ্ধে বিদ্রোহকারী আওয়ামী লীগের যে সব সহযোগী রয়েছে তাদের কর্মকাণ্ডও মানুষ ভালোভাবে নেয় না।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন,  তারেক রহমানের খাল কাটা কর্মসূচিতে কুমির নয়, এসেছে ফসল মাছ ও সফলতা

জাসাসের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন