রাজনীতি

কোনো আধিপত্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেবে না জনগণ: রিজভী

বাংলাদেশের জনগণ কোনো আধিপত্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশে অন্য কোনো শক্তি আধিপত্য বিস্তার করতে পারবে না এবং শেখ হাসিনাও আর এ দেশের মাটিতে ফিরতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের কথা বলা হচ্ছে। তবে দেশের জনগণ কোনো আধিপত্যবাদী শক্তির আগ্রাসন মেনে নেবে না। বাংলাদেশে অন্য কোনো শক্তির আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ নেই। শেখ হাসিনাও আর বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন না।

সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শ্রমিকদের মজুরি-সংক্রান্ত সমস্যা সমাধানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান পরামর্শ দিয়েছেন। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতাও করেছেন তিনি।

এদিকে, শ্রমিক সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন